সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

চুয়াডাঙ্গায় এক পাষণ্ড স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-

চুয়াডাঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন এক পাষণ্ড স্বামী। রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্ত্রী দোলন অধিকারীকে (২৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কালিভাণ্ডারদহ গ্রামের হিন্দুপাড়ায় বুধবার ৩০ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মাথায় পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ থেকে ধারালো অস্ত্রসহ স্বামী জসিম অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত দোলনের শয্যাপাশে থাকা প্রতিবেশীরা বলেন, জসিম অধিকারী পেশায় একজন নরসুন্দর (নাপিত)। দীর্ঘদিন ধরে পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী জসিম মারধর করত স্ত্রী দোলনকে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আটকে রেখে দোলনের গলায় ছুরি দিয়ে পোঁচাতে থাকে স্বামী জসিম।

এ সময় দোলনের চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে জসিম অধিকারী পালিয়ে যায়। রক্তাক্ত জখম ও গুরুতর অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় দোলন অধিকারীকে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দোলনের অবস্থা আশঙ্কাজনক। তার গলার কয়েকটি শিরা কেটে গেছে। গলায় অসংখ্য সেলাই দেয়া হয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো লাগতে পারে।’

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ঘটনার কয়েক ঘণ্টার মাথায় দুপুরে ঝিনাইদহ জেলার মহাম্মদপুর গ্রাম থেকে অভিযুক্ত জসিমকে ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়েছে। জসিমের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় এক পাষণ্ড স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০