সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কন্যাসন্তানের মা হলেন অপি করিম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কন্যাসন্তানের মা হলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। আজ সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।
জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। বললেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।

স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কন্যাসন্তানের মা হলেন অপি করিম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০