সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় মৃত্যু! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বগুড়ায় মুঠোফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তার নাম মাহমুদুল হাসান রাকিব (২৬)। শহরের ঠনঠনিয়া কলোনীতে শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শিক্ষার্থী মারা গেছেন।

রাকিব বগুড়া শহরের কলোনী এলাকার ‌‘চিটাগাং নুর হোটেলের’ মালিক ডা. শাহানুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু জানান, শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন শঙ্কিত হন। পরে তারা ঘরের দরজা ভেঙে দেখেন রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে।

তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেওয়া ছিল। ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন রাকিব।

তবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তা তিনি জানাতে পারেননি।
রাকিবের বাবা ডা. শাহানূর চিকিৎসাজনিত কারণে বগুড়ার বাইরে অবস্থান করছেন। রাকিবের মাও অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই যুবকন মোবাইলে প্রচুর গান শুনতেন। তিনি রাত জাগতেন।

ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় মৃত্যু! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০