সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আদালতে আত্মসমর্পণ করেছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম।

রোববার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জামিনের শুনানি চলছে।
এর আগে দুদক ও সিআইডির মামলায় এমপি পাপুল, তার পরিবারসহ ৬ ব্যক্তির দুই প্রতিষ্ঠানের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডি ও দুদকের আইনজীবীর পৃথক পৃথক আবেদনে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত।
এ প্রসঙ্গে দুদক আইনজীবী জানান, পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম অবৈধভাবে পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব ব্যবহার করতেন। তাদের কোন পেশা না থাকলেও জেসমিন ও ওয়াফার ব্যাংক হিসাবে যেসব লেনদেন হয় তা মূলত পাপুল ও তার স্ত্রীর। এক্ষেত্রে এনআরবিসি প্রাইমসহ বেশকটি ব্যাংকের ৬১৭ হিসাব ব্যবহার করা হয়।
এছাড়া এনআরবি কমার্শিয়ালসহ তিনটি ব্যাংকে পাপুলের শ্যালিকা জেসমিন প্রধানের নামে পাঁচটি হিসাবে জমা হয় মোট ১৪৮ কোটি ৪১ লাখ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও অনেকের ব্যাংক হিসাব থেকে পাঁচটি হিসাবে ওই পরিমাণ টাকা জমা করা হয়। পরে তা থেকে এরই মধ্যে ১৪৮ কোটি ২১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয় বলে উল্লেখ করেন আইনজীবী।
আবেদনে তাদের নামে ৯২টি তফসিলে থাকা সম্পদ ক্রোক করারও আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস। আবেদনে পাপুল দম্পতির নামে বেনামে ১৪৮ কোটি ২১ লাখ টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদকের তদন্ত দল, এমনটাই উল্লেখ করেন আইনজীবী।
অন্য একটি আবেদনে পল্টন থানার সিআইডির মানিলন্ডারিং মামলায় পাপুলসহ ৬ ব্যক্তি ও পাপুলের দুটি প্রতিষ্ঠানের ৫৩টি ব্যাংক একাউন্ট জব্দ করার আদেশ দেন মহানগর মুখ্য হাকিম আদালত। এ আদেশের মাধ্যমে এসব ব্যাংক হিসাব ও সম্পদ কোন ধরনের ক্রয় বিক্রয় বা রূপান্তর করতে পারবেন না আসামীরা।
মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের সিআইডি। তিনি বর্তমানে দেশটির কারাগারে আছেন। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসাবে পাপুলের নামে জমা থাকা ১৩৮ কোটি টাকা জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০