সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে কুড়ালের কোপে ওসি আহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামাল হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত শফিকুল ইসলাম হবির সমর্থকরা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শফিকুল ইসলাম হবির সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে যে কুড়ালের কোপ লেগেছিল সেটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে কুড়ালের কোপে ওসি আহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০