সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন র‌্যাব-৮ পরিচালক আতিকা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম। এলিট ফোর্সের এই কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

আজ রোববার (২৭ ডিসেম্বর) উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা বাকিরা হচ্ছেন- খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বনিক, পুলিশ সদর দপ্তরের এসএম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া। সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কর্মকর্তা বেগম আতিকা ইসলামের পদোন্নতির খবরে বরিশালে সহকর্মীদের মাঝে উল্লাসের কথা শোনা গেছে। এই নারী কর্মকর্তা বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে সন্ত্রাস-জঙ্গি ও মাদকসহ অপরাধমূলক কর্মকান্ড রোধে ইতিবাচক ভুমিকা রেখে বেশ প্রশংসিত হয়েছেন। তার পদোন্নতির এই সু-সংবাদে সহকর্মী র‌্যাব সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন র‌্যাব-৮ পরিচালক আতিকা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০