র্যাব এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন ::অদ্য ২৬ ডিসেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার বিমানবন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন দারোগারহাট সাকিনস্থ মাছ বাজারের সাথে বট গাছের নিচে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৬ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৪.২০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ শাকিবুল হাসান রাজু(৩০), পিতাঃ মোঃ মোসলেম আলী হাওলাদার, সাং- মোল্লারহাট, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠী বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৩৭ (এক শত সাঁত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার বিমান বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন


























