সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দেবরের পুরুষাঙ্গ কর্তনের মামলায় ভাবি কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেবরের পুরুষাঙ্গ কর্তনের মামলায় ফাতেমা আক্তার সুমা নামের এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (২৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কৃষ্ণ দে দুই দিনের রিমান্ড শেষে ফাতেমাকে আদালতে হাজির করে ফের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী ইলিয়াস উদ্দিন মৃধা ও সাইফুল ইসলাম রনি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৩ ডিসেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সামিউল নামের ওই ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের প্রায় দেড় মাস পর ২২ ডিসেম্বর তার মেজ ভাই শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পশ্চিমদী শ্যামপুর এলাকা থেকে সামিউলের বড় ভাবি ফাতেমা আক্তার সুমাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ভিকটিম সামিউল ইসলাম স্টিলের প্লেইন শিটের দোকানে চাকরি করেন। তিনি তার বেতনের টাকা ভাবি ফাতেমার কাছে জমা রাখেন। গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সামিউল কেরানীগঞ্জের বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় ফাতেমা মোবাইল ফোনে কল দিয়ে জানান যে, তিনি বঙ্গবাজারে কেনাকাটা করতে যাবেন। সেখান থেকে পীর ইয়ামেনী মার্কেটে যাবেন। সামিউলকে ইয়ামেনী মার্কেটে থাকতে বলেন ফাতেমা। তার কাছে রাখা টাকা সামিউলকে দেবেন বলেও জানান ফাতেমা। সামিউল সেখানে যান। তখন ফাতেমা জানান, রাস্তায় দাঁড়িয়ে ৫ লাখ টাকা হস্তান্তর করা ঠিক হবে না। পীর ইয়ামেনী আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫১৪ নম্বর কক্ষে টাকা হস্তান্তর করা হবে, এ কথা বলে সামিউলকে সেখানে নিয়ে যাওয়া হয়।

হোটেলে যাওয়ার পরপরই ফাতেমা সামিউলের চোখে-মুখে চেতনানাশক স্প্রে করেন। এতে সামিউল অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান থাকাকালে তার পুরুষাঙ্গের মাথা কেটে দেন ফাতেমা।’

ঘণ্টা দুয়েক পর সামিউলের জ্ঞান ফিরলে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ফাতেমা নিজেই হোটেলের বাইরে অবস্থানরত অজ্ঞাত ২-৩ জনের সহায়তায় সামিউলকে সিএনজি অটোরিকশাতে করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানেও চিকিৎসাসেবা না পাওয়ায় সামিউলকে বিকেল ৫টার দিকে আল মানার হাসপাতালে ভর্তি করা হয়। সামিউল এখনও সেখানে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবরের পুরুষাঙ্গ কর্তনের মামলায় ভাবি কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০