সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অবশেষে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই রাজকীয় বাড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অবশেষে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই রাজকীয় বাড়ি
কোটি কোটি ডলার খরচ করে মাইকেল জ্যাকসন যে রাজকীয় বাড়ি বানিয়েছিলেন, সেটি ২২ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন তারই এক সাবেক বন্ধু। অনেক চেষ্টার পর বাড়িটি বিক্রি হল।

মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুর পর ২০০৯ সাল থেকে বাড়িটি ফাঁকা পড়ে আছে। সে বছরই ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহাতারকা। মৃত্যুর আগে এবং পরে তার বিরুদ্ধে একাধিকবার শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
ডেইলি মিরর বলছে, এই কলঙ্কের কারণে বাড়িটি বিক্রি হচ্ছিল না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অলিভোস এলাকায় ২ হাজার ৭০০ একর এলাকা জুড়ে মাইকেলের এই সম্পত্তি।
দ্যা নেভারল্যান্ড র‍্যাঞ্চ নামের বাড়িটি অবশেষে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কলে। বার্কলের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
এ সংক্রান্ত রেকর্ড ও চুক্তির সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এজন্য মি. বার্কলে ২২ মিলিয়ন পাউন্ড বা দুই কোটি বিশ লাখ ডলার পরিশোধ করেছেন।
১৯৮৭ সালে জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলারে বাড়িটি কিনেছিলেন এবং খ্যাতির চূড়ায় থাকার সময়ে এখানেই তিনি বসবাস করতেন।
তিনি এটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন যার মধ্যে একটি চিড়িয়াখানাও ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই রাজকীয় বাড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০