সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর যিশুর জন্মদিনের আনন্দে মেতে উঠে গোটা বিশ্ব। তবে দেব ভক্তদের কাছে এই দিনটা ডাবল স্পেশাল। ১৯৮২ সালের এই দিনটিতেই তিনি জন্ম নিয়েছিলেন।

জন্মদিনেও কাজের ব্যস্ততায় ছিলেন দেব। বৃহস্পতিবার মধ্যরাতে গোলন্দাজের শুটিং সারছিলেন দেব। সেখানে আচমকাই সারপ্রাইজ দিতে পৌঁছে যান রুক্মিনী। এরপর সেটেই হল কেক কাটার পর্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন দেবের ‘লেডি লাভ’ রুক্মিনী।
টুইট বার্তায় রুক্মিনী লেখেন- ‘শুভ জন্মদিন মুচ্ছড়! দেব.. এই গোঁফটাকে এবার যেতে হবে!’
নগেন্দ্র সর্বাধিকারীর লুক হিসাবে গত কয়েকমাস ধরেই গোঁফ রেখেছেন দেব। তবে সেটি একেবারেই পছন্দ হচ্ছে না রুক্মিনীর। তাই জন্মদিনে প্রেমিকের কাছে আবদার করে বসছেন নায়িকা। তবে ছবির শুটিং শেষ হওয়া না পর্যন্ত চাইলেও গার্লফ্রেন্ডের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন না দেব।
শুধু শুটিং সেটে কেক কেটেই ক্ষান্ত হননি রুক্মিনী। এদিন প্রকাশ্যে দেবকে নিজের ভালোবাসা জাহির করেন তিনি। দেবের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে উঠে এসেছে সেই ঝলক। এক দোকানের সামনে বিশাল ব্যানারে লেখা- ‘হ্যাপি বার্থ ডে দেব। আমি তোমাকে ভালবাসি… আর তুমি তা জানো।’
সেই ব্যানারের সামনে পোজ দিতে দেখা গিয়েছে দেবক্মিনীকে। পোস্টের ক্যাপশনে দেব লেখেন- ‘ধন্যবাদ রুক্মিণী, বছরের পর বছর তুমি আমাকে সারপ্রাইজ দিতে ব্যর্থ হও না। এভাবেই পাশে থেকো।’
গোলন্দাজের সেটে গোটা টিমের সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করতে দেখা গেল দেবকে। এদিন ধুতির উপরই জ্যাকেট চড়িয়ে কেকে কাটার পর্ব শুরু করে দেন দেব। উপস্থিত ছিলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও। সকলকে কেক খাইয়ে দিতেও দেখা যায় দেবকে।
নিজের ৩৮তম জন্মদিনে ভক্তদেরও রিটার্ন গিফট দিচ্ছেন দেব। এদিন মুক্তি পাবে তার আসন্ন ছবি ‘কমান্ডো’র টিজার। কমান্ডো দেব অভিনীত প্রথম বাংলাদেশি ছবি। এই মুহূর্তে দেবের হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতার ‘টনিক’। কমান্ডো ও গোলন্দাজের শেষ পর্যায়ের শ্যুটিং সারছেন দেব। এছাড়াও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর আওতায় রুক্মিনীর সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন বার্থ ডে বয়। একসঙ্গে ‘কিশমিশ’ ছবিতে দেখা যাবে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জন্মদিনে দেবের কাছে ‘বিশেষ’ আবদার প্রেমিকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০