সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় এসে ধর্ষণের শিকার তরুণী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গণধর্ষণের শিকার এক তরুণী থানায় অভিযোগ জানাতে গিয়ে সেখানেই ফের ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে এ কথা জানান ওই তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহাজানপুর এলাকায়।
ওই তরুণীর অভিযোগ, বুধবার (২৩ ডিসেম্বর) এফআইআর দায়ের করতে ব্যর্থ হওয়ার পর তিনি শাহাজানপুর থানার পুলিশ অফিসার অবিনাশ চন্দ্রের সঙ্গে দেখা করেন। তরুণীর কাছ থেকে সবকিছু শুনে ওই পুলিশ অফিসার তদন্তের নির্দেশ দিয়েছেন।
শাহাজানপুর থানার সার্কেল অফিসার ব্রহ্মপাল সিংয়ের ওপরে রয়েছে তদন্তের দায়ভার। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি তরুণীর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়, তারপরই এফআইআর দায়ের করা হবে।
আসলে ঠিক কী হয়েছিল সেদিন? গত ৩০ নভেম্বর ভারতের জালালাবাদ থানা এলাকার মদনপুরের বাসিন্দা ৩৫ বছরের ওই তরুণী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে একটি গাড়ি থামে। গাড়ি থেকে পাঁচজন ব্যক্তি নেমে এসে তাকে টেনে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতা ঘটনার অভিযোগ জানাতে যান জালালাবাদ থানায়। তখনই থানার উপপরিদর্শক (এসআই) তাকে আলাদা ঘরে যেতে বলে আলোচনার জন্য। তারপর সেই ঘরেই ওই তরুণীকে ধর্ষণ করেন এসআই।
সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় এসে ধর্ষণের শিকার তরুণী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০