সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল পরিচালিত ইসলামী হাসপাতাল থেকে ইয়াবাসহ সুলতানা আক্রার রিপা (২৭) নামের এক নার্সকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে বেসরকারি ওই হাসপাতালের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপা বগুড়া সদরের চাঁদমুহা গ্রামের রুহুল আমিন রবিনের স্ত্রী। তিনি কয়েক বছর ধরে ইসলামী হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন।

বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ফিরোজ ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে শহরের মফিজ পাগলার মোড়ে বেসরকারি ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে।

এ সময় ওই হাসপাতালের দ্বিতীয় তলায় নার্স রিপার অ্যাপ্রোনের পকেট থেকে ১০০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নার্স রিপাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বগুড়ায় এই প্রথম কোনো হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সকে গ্রেফতার করা হলো। তার স্বামী দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি মাদক মামলায় কারাগারে আছেন।

তিনি আরও জানান, বগুড়া সদর থানায় নার্স রিপার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতাল থেকে ইয়াবাসহ নার্সক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০