সংবাদ শিরোনাম ::
নরসিংদী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বুধবার ২৩ ডিসেম্বর ২০২০ ডিবি নরসিংদীর এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯:০৫ মিনিটে রায়পুরা থানাধীন পূর্ব হরিপুর সাকিনস্থ জনৈক চাঁন মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) ঝরিনা বেগম (৪৪), স্বামীমৃত- বিল্লাল মিয়া, বর্তমান স্বামী – রতন মিয়া, সাং- পূর্ব হরিপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,০০,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন জেলায় ৬ টা মাদক মামলা আছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।


























