সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বানারীপাড়ার সন্তান নৌ-বাহিনীর লে.কমান্ডার রেদোয়ান-উল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান বাংলাদেশ নৌ-বাহিনীর লেঃ কমান্ডার রেদোয়ান উল ইসলামের নেতৃত্বে টেকনাফের সেন্টমার্টিনে প্রায় পৌনে তিন লাখ পিস (২ লাখ ৭০ হাজার) ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোষ্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে,২২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সেন্টমার্টিনের গলাচিপা নামক স্থানে সন্দেহভাজন ট্রলার ধাওয়া করে কোস্টগার্ড। গ্রেফতার এড়াতে মাদক কারবারিরা সেখানে বালুচরে ট্রলার ফেলে পালিয়ে যায়। এসময় ট্রলার থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ইয়াবাগুলো স্থানীয় টেকনাফ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত বানারীপাড়ার বন্দর বাজারের ব্যবসায়ী শামসুল আলম মল্লিকের ছেলে নৌবাহিনীর লেঃ কমান্ডার রেদোয়ান উল ইসলাম প্রেষনে কোষ্ট গার্ডের সেন্টমার্টিনের ষ্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালণ করে একের পর এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করে প্রশংসা কুড়াচ্ছেন। উল্লেখ্য গত ৭ ডিসেম্বর সেন্টমার্টিনে তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ লাখ ৫১ হাজার রুপি সহ ৪ মিয়ানমার নাগরিক আটক করা হয়। এদিকে নৌ-বাহিনীর লেঃ কমান্ডার রেদোয়ান উল ইসলামের ধারাবাহিক সাফল্যে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার সন্তান নৌ-বাহিনীর লে.কমান্ডার রেদোয়ান-উল ইসলামের নেতৃত্বে সেন্টমার্টিনে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০