সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত এলাকার বেইলি ব্রিজটি ভেঙে যায়। এর ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ভোররাতে মুদি দোকানের বিভিন্ন মালামাল বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। ব্রিজের ওপর ওঠামাত্র সেটি ভেঙে যায়। এতে ব্রিজটি ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন জানায়, ওই ব্রিজটি দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবে না জেনেই ভোরে ব্রিজটি পার হওয়ার চেষ্টা করেন ট্রাকচালক। নড়বড়ে ব্রিজটি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০