সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

মেজর হাফিজকে শোকজ মুক্তিযোদ্ধাদের অবমাননা: কাদের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদকে শোকজ করা মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ভেতরে একটি মহল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ অভিমত জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান নেই। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আপাদমস্তক অগণতান্ত্রিক দল।

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সাথে গোপন সখ্যতা রাখায় বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে,বিএনপি এখন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতি বিষোদগার না করে বিএনপিকে নিজের ঘর সামলানোর পরামর্শও দেন হাছান মাহমুদ।

দলের দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাংবাদিক শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ১৪ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেয় বিএনপি।

শওকত মাহমুদ জবাব দেয়ার দুদিন পর নিজের জবাব পাঠিয়ে, গতকাল বনানীতে নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন হাফিজ উদ্দিন। সেখানে তিনি দাবি করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন। হাফিজ বলেন, একজন যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে আমি বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিস পেয়ে হতবাক হয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেজর হাফিজকে শোকজ মুক্তিযোদ্ধাদের অবমাননা: কাদের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০