সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ফেন্সিডিলসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. নুরুজ্জামানসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ফেন্সিডিলগুলো সোনামসজিদ এলাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল। আটক অপর ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। তিনি রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুর রহমান শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। তখন রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে (রাজ মেট্রো ঘ-১১-০০৭১) তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর একটি ব্যাগে ৫টি কোকাকোলার বোতল ভর্তি লুজ ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

পরে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসা হয়।
সাইফুর রহমান আরও জানান, ‘একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে অনুমতির প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

তবে গণমাধ্যমের সামনে সাজিদকে নিয়ে আসা হলেও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেন্সিডিলসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০