র্যাব- এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৭:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন দরিচর লক্ষীপুর সাকিনস্থ মোঃ রাজিব বেপারী(২৬) এর পাকা বসতবাড়ীর সামনে উঠানের উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৫ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ২১.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) হাসিনা বেগম(৩৫), পিতা- মৃত মঙ্গল বেপারী, ¯^ামী- নান্নু মৃধা, সাং- দরিচর লক্ষীপুর, থানা- কালকিনি, জেলা- মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ১৩৯ (একশত উনচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ হাতেম আলী বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























