সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মুক্তিযুদ্ধে বিজয় এলেও দেশের মানুষের মুক্তি আসেনি: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের যে চেতনা নিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তা আজ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

মিথ্যা মামলায় বিএনপি নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত আছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, আমাদের বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। মৌলিক স্বাধীনতা হরণ করা হয়েছে।

গণতন্ত্র পুনরুদ্ধার করে অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে জনগণ আবার নতুন করে শপথ গ্রহণ করছে যে, আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে।

এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধে বিজয় এলেও দেশের মানুষের মুক্তি আসেনি: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:৩৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০