সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

প্রবাসী স্বামীর সাথে রাগ করে ২ সন্তানের জননীর বিষপান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামে পয়ত্রিশোর্ধ্ব এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী রিনা বেগম নামের গৃহবধূ সোমবার নিজঘরে সকলের অজান্তে বিষপান করেন। ২ সন্তানের জননী রিনাকে উদ্ধার করে স্বজনেরা পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেন।
স্বজনদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, স্বামীর ওপর অভিমান করে গৃহবধূ সোমবার বিষপান করলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন নারীকে হাসপাতালে আনার আগেই তার প্রাণ চলে যায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানান, আজ সকালে ময়নাতদন্ত শেষে নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসী স্বামীর সাথে রাগ করে ২ সন্তানের জননীর বিষপান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০