র্যাব- এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন ২নং বার্থী ইউনিয়নের বার্থী সাকিনস্থ জনৈক আবুল কালাম হাওলাদারের টিনসেড বসত ঘরের ভিতরে মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৪ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৯.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ লিমন সরদার(২৩), পিতা- মোঃ আঃ রব সরদার, (২) মোসাঃ হাজেরা বেগম(৪৫), পিতা- মৃত হাকিম আলী মৃধা, ¯^ামী- মোঃ আবুল কালাম হাওলাদার, সাং- পূর্ব বার্থী, থানা- গৌরনদী, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























