সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নরসিংদীতে নারীর কব্জি কর্তন, টাকা ছিনতাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নরসিংদীতে প্রকাশ্যে এনজিও’র এক নারী কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি, তার কাছে থাকা মোবাইল ফোন, একটি ট্যাব ও ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজসংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম শান্তা আক্তার (৩১)।

তিনি এনজিওর একজন কর্মী এবং সঙ্গীতা এলাকার নাদিব মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, আহত শান্তা আক্তার এনজিওর একজন মাঠ কর্মী। বিভিন্ন এলাকায় কিস্তি কালেকশনের জন্য এলাকায় ঘুরছিলেন। একপর্যায়ে পৌর শহরের পশ্চিমকান্দা পাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।

এসময় ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে কোপ দেয়। এতে তার হাতের কব্জি আলাদা হয়ে যায়। পরে সে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ জিনিসপত্র লুট করে নেয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, আহত এনজিও কর্মীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে নারীর কব্জি কর্তন, টাকা ছিনতাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০