সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

থানায় হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।

বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, পুলিশের মহাপরিদর্শক থানার কার্যক্রমে স্বচ্ছতা আনার কথা বলে আসছেন। সম্প্রতি গণমাধ্যমে থানায় বসে হত্যা পরিকল্পনার খবর বেরিয়েছে। থানার কার্যক্রমে স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইজিপি কি উদ্যোগ নেবেন?

গত রোববার কক্সবাজারে সিনহা মো. রাশেদ খান হত্যায় অভিযোগপত্র জমা দেয় র‍্যাব। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহা মো. রাশেদ খানকে হত্যার পরিকল্পনা হয়েছিল টেকনাফ থানায় বসে। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও তাঁদের তিনজন বেসামরিক তথ্যদাতা ওই ষড়যন্ত্রে অংশ নেন।

জবাবে বেনজীর আহমেদ বলেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। তিনি আরও বলেন, থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে। এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ বলেন, ‘দুর্নীতি করলে পুলিশ থেকে চলে যাও, এটা বলা আছে। এর চেয়ে পরিষ্কারভাবে আর কী বলা যায়?’ তিনি আরও বলেন, যাঁরা ভবিষ্যতে পুলিশে যোগ দিতে চান, তাঁদের জন্যও একই বার্তা।

আজ সর্বাধুনিক অপারেশনাল গিয়ার উদ্বোধন অনুষ্ঠানেও বেনজীর আহমেদ বলেছেন, বহিরাবরণের মতো আচার–আচরণেরও পরিবর্তন ঘটাতে হবে।

আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশকে (সিএমপি) সর্বাধুনিক অপারেশনাল গিয়ার দেওয়া হলো। এখন থেকে নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের হাতে আর বড় অস্ত্র দেখা যাবে না। পুলিশ ছোট অস্ত্র বহন করবে। এই গিয়ারের মধ্যে থাকছে ট্যাকটিকাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার এবং হ্যান্ডস ফ্রি কমিউনিকেশনের ব্যবস্থা।
ট্যাকটিকাল বেল্টের সঙ্গে থাই হোলস্টার যুক্ত থাকবে, যার ভেতরে থাকবে ছোট অস্ত্র, এক্সপ্যান্ডেবল ব্যাটন, টর্চ, হ্যান্ডকাফ ও পানির বোতল।

ফলে বড় অস্ত্র, ওয়াকিটকি ও লাঠি—কোনোটাই পুলিশকে আর হাতে বহন করতে হবে না। এক্সপ্যান্ডেবল ব্যাটন প্রয়োজনে বড়–ছোট করা যাবে।

বেনজীর আহমেদ জানান, ক্ষুদ্রাস্ত্র তাঁদের কাছে মজুত ছিল। এই কাজে তাঁদের নতুন করে বিশেষ কিছু কেনাকাটা করতে হয়নি। বড় অস্ত্রগুলো প্রয়োজনে পুলিশ ব্যবহার করবে। সেগুলোও সংরক্ষণ করা হবে।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের শরীরের সঙ্গে ভিডিও ক্যামেরা লাগানোর একটা উদ্যোগ তাঁরা আগেই নিয়েছিলেন। কিন্তু কাজটি খুব ব্যয়বহুল। তারপরও তাঁরা পর্যায়ক্রমে ভিডিও ক্যামেরা লাগানোর কাজ শেষ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো শফিকুল ইসলাম, বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাঈনুর রহমান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থানায় হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০