সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডিজিটাল মামলায় অ্যাডভোকেট রিজভী ফের রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ও তাঁর মেয়েকে নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় ডিজিটিাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ায় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে আবারও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রিজভীকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তারিক শামস এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় গত ৯ ডিসেম্বর দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেয়া হয়।
এ মামলায় গত ৬ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তাঁর নিজ নামের ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জার দিয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাত ১২টা ২২ মিনিটের সময় আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় রাব্বিকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাত ৯টার দিকে শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করে পুলিশ।
ম্যাসেঞ্জারের সেই স্ক্রিন শর্ট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে। পুলিশ ৮ ডিসেম্বর রাতে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে মামলায় সন্দিগ্ধ আসামি করে। তাঁর মোবাইলফোনটি জব্দ করা হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, রিজভীকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর মোবাইলফোনটি জব্দ করা হয়। বিভিন্ন ম্যাসেঞ্জারে স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে রিমান্ডে এক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে পুরো তথ্য পাওয়া যায়নি, তাই আরো এক দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজিটাল মামলায় অ্যাডভোকেট রিজভী ফের রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০