সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সাইকেলে চড়ে কোর্টে আসলেন বিচারপতি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

সাইকেলে চড়ে হাইকোর্টে আসলেন বিচারপতি। রোববার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাসা থেকে সাইকেলে চড়ে কোর্টে প্রবেশ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল। এ সময় আইনজীবীরা তাকে স্বাগত জানান।

সাইকেলের জন্য সড়কে আলাদা লেন চালু করতে সরকারের প্রতি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন তিনি। এবং নিজে সাইকেলে চড়ে কোর্টে আসবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।
৫ নভেম্বর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ পাশে সাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দিয়েছিলেন।
বিচারপতি আশরাফুল কামাল বলেছিলেন, সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। এতে কোন তেল খরচ হয় না। আমি নিজেও সাইকেলে কোর্টে আসতে চাই। চেষ্টা করছি শিগগিরই আমি একটা সাইকেল কিনে বাসা থেকে কোর্টে আসবো। আমরা মাঝে মাঝেই আসতে পারি, তাতে অসুবিধার কি।
এতে সরকারের জ্বালানি খরচ বাঁচবে, পরিবেশ সুন্দর হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা বাসা থেকে একশ গাড়ি করি যখন কোর্টে আসি তখন কিন্তু একটা যানজটেরও সৃষ্টি হয়। যেটা সামলানোও সাংঘাতিক।
বর্তমান সময়ের পরিস্থিতির আলোকে সাইকেলই নিরাপদ বাহন উল্লেখ করে তিনি বলেন, এতে ডায়াবেটিস কমে যাবে, স্বাস্থ্য ভালো হবে, অসুখ-বিসুখ কমে যাবে, হাইপ্রেসার কমে যাবে। তাহলে কেন আমরা এটা করতে পারি না।
নারীদের জন্য সাইকেলে অফিস যাত্রা আরও নিরাপদ এবং স্বাধীন বলেও মনে করেন এই বিচারপতি।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট যেটা করে সেটা বাংলাদেশ অনুসরণ করে। মানুষ সেটা গুরুত্ব সহকারে পালন করে। এ কারণে সাইকেলিংয়ের এ উদ্যোগকে চালিয়ে নিতে বারের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইকেলে চড়ে কোর্টে আসলেন বিচারপতি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০