সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গি গোষ্ঠিকে মাথা সোজা করে দাঁড়াতে দেয়া হবে না : বরিশাল বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ :: বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ডা. অমিতাভ সরকার বলেছেন, আজ আমাদের পদ্মা সেতু হয়ে যাওয়ার কারনে অনেকের শরীরে গাত্রদাহ্ শুরু হয়ে গেছে। আমরা জাতীর পিতা বঙ্গবন্ধুকে কতটা ভালবাসী আমাদের স্বঃফূর্তভাবে আজ মাঠে নেমে আসার মাধ্যমে প্রমান করেছে। এখানে যারা আজ বিরোধীতা করছেন তাদেরকে আইন ও বিচারের আওতায় আনা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় নতুন করে বিরোধী জঙ্গি গোষ্ঠিকে মাথা সোজা করে দাঁড়াতে দেয়া হবে না।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন মঞ্চে “জাতীর পিতার সম্মান রাখবো আমরা অম্লান” এই শ্লোগান নিয়ে বরিশাল বিভাগ ও জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন- বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মোঃ মহসিনুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জণ ডাঃ মনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, বিভাগীয় তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন । অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এরপূর্বে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বরিশাল বিভাগ ও জেলা, জুডিশিয়াল বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সর্বস্থতের সকল সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন সরকারী দপ্তরের ব্যানার নিয়ে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর অশ্বিনী কুমার টাউন মঞ্চে এসে শেষ হয়।

এদিকে অনুষ্ঠান উপলক্ষে সার্কিট হাউজ এলাকা থেকে টাউন হল অনুষ্ঠানস্থল পর্যন্ত গোয়েন্দা ডিবি পুলিশ, সিটি এসবি ও পোষাকী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তার দায়ীত্ব পালনের জন্য মোতায়েন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গি গোষ্ঠিকে মাথা সোজা করে দাঁড়াতে দেয়া হবে না : বরিশাল বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১০:২৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০