জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা:: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ১২১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ‘চন্দ্রমোহন দাখিল মাদ্রাসা’র ভিত্তিপ্রস্থর স্থাপন ও ‘চন্দ্রমোহন ৬৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নতুন ভবন শুভ উদ্বোধন এবং কালাবদর ও আড়িয়াল খা নদী ভাঙন পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন- জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের নানান আয়োজন ছিলো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সুস্বাস্থ্য-সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে জন্মশতবার্ষিকীতে কোন অনুষ্ঠান সেরকমভাবে পালন বা আয়োজন করেননি। এটা দিয়ে প্রমান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা সব-সময় চিন্তা করেন। বাংলাদেশকে এখন আর কেউ তলবিহীন ঝুড়ি বলতে পারবে না।
বাংলাদেশ পৃথিবীর বুকে সমৃদ্ধশালী একটি দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে এমন একটি পরিচিতি এরইমধ্যে লাভ করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বব্যাপি সুনাম কুড়িয়েছে।
বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দক্ষিণাঞ্চলসহ গোটা দেশের উন্নয়ন হয়। তাই তার হাতকে শক্তিশালী করলেই দক্ষিণাঞ্চল দিন দিন আরও উন্নতি লাভ করবে। প্রধানমন্ত্রী বিকল্প নেই, আর হবেও না।
প্রতিমন্ত্রী দেশের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন- ১০ বছর আগে বাংলাদেশের টাকা-পয়সা ছিলো না, কিন্তু এখন আমাদের ৪২ বিলিয়ন ডলার বৈদেশিক রিজার্ভ রয়েছে। যা আগে ছিলো ৩ থেকে ৪ বিলিয়ন।
সভায় উপস্থিত ছিলেন- শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, চন্দ্রমোহন ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম মতিউর রহমান প্রমুখ।’


























