সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভুয়া কাজীকে অভিনব শাস্তি, ইউএনওর প্রশংসা এলাকাবাসীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নিজের ভুল স্বীকার করে মাইকিং করছেন বাছেদ মিয়া

শেরপুরের ঝিনাইগাতীর ৬ নং হাতীবান্ধা ইউনিয়নসহ ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে বেআইনি যত বিয়ে নিবন্ধন করতেন কাজী বাছেদ মিয়া। তিনি প্রায় দুই মাস আগে হাতীবান্ধা ইউনিয়নে পাগলার মুক গ্রামে বাল্য বিয়ে পড়াচ্ছেন, এমন খবর আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের কাছে। এরপর নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাছেদ মিয়া পালিয়ে যায়। ঘটনার পরের দিন ওই কর্মকর্তা কাজী বাছেদ মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্বশরীরে ভলিউমসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

এর পর নির্বাহী কর্মকর্তা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হন ওই কাজী আসলে ভুয়া। বিষয়টি টের পেয়ে ভুয়া কাজী বাছেদ মিয়া দুই মাস পালিয়ে থাকেন। দুই মাস পর বাছেদ মিয়া গত সপ্তাহে হাজির হন নির্বাহী কর্মকর্তার অফিসে। কাজী অনুরোধ করেন তিনি যে কোন শাস্তি মেনে নিতে রাজী আছেন তবুও তার (কাজী) বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা না নেওয়া হয়।

নির্বাহী কর্মকর্তা শর্ত দেন, আপনি (বাছেদ) ভুয়া কাজী এই কথা স্বীকার করে ৭ দিন নিজে উপজেলায় মাইকিং করবেন। আর ১০০ টাকার ১০০ টি স্ট্র্যম্পে ই্উনিয়ন পরিষদে অঙ্গীকার করতে হবে।

শর্ত মোতাবেক আজ বৃহস্পতিবার ছিল মাইকিং করার শেষ দিন। এই ৭ দিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে বাছেদ মিয়াকে মাইকিং করতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক কাজীকে অভিনব এই শাস্তি ও কাজীর এই কান্ডে এই নিয়ে এলাকার মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।
বাছেদ মিয়া নিজ খরচে ইজিবাইকে করে তিনি মাইকিং করে নিজে বলছেন, আমি যা করেছি অন্যায় করেছি, আমি আরো অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আমি কোন প্রকার বাল্যবিবাহ পড়ারো না, অনৈতিক কোন কাজ করবো না।

এদিকে বাছেদ মিয়ার এমন মাইকিংয়ে এলাকার মানুষের মধ্যে বেশ আনন্দের খোরাক জুগিয়েছে। নির্বাহী কর্মকর্তার এমন কাজকে মানুষ সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন, এই কাজীর সরকারি কোন নিবন্ধন নেই, কাজী পরিচয়ে এলাকায় অন্যায় ভাবে বিবাহ সম্পাদন করে আসছিল দীর্ঘদিন ধরেই।

অভিনব এই শাস্তিতে ভুয়া কাজীদের উপদ্রব কমবে। বিয়ের মত একটি স্পর্শকাতর কাজ ভুয়া কাজী নিবন্ধন করবেন তা মেনে নেওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া কাজীকে অভিনব শাস্তি, ইউএনওর প্রশংসা এলাকাবাসীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০