মাদক সম্রাটের আরেক নাম “ঘপা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ২৩৪২ বার পড়া হয়েছে

মোঃ জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
দর্শনা জয়নগর বর্ডার সীমান্তে মাদক সম্রাটখ্যাত এই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ঘপা মিয়া(২৩)।
তথ্য মোতাবেক জানা যায়, চুয়াডাঙ্গা জেলার বি ও পি এলাকার অর্থাৎ বর্ডার সীমান্ত দর্শনা থানার অধীনস্থ গ্রাম জয়নগর। এখানে মাদক দ্রব্য চোরা কারবারের একটি ঘাটি। কিন্তু এই গ্রামের মাদক সম্রাট হচ্ছেন ঘপা নামের এক চোরা কারবারি। বিশেষ কিছু সাহসী লোকসংখ্যক নিয়ে ঘপা নামের এই চোরা কারবারি বহু দিন যাবত ব্যবসা করে আসছেন।
গোপন তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, জয়নগর বর্ডার সীমান্ত থেকে মাদক দ্রব্য ছাড়াও কালো টাকার অবৈধ কিছু ব্যবসা এখানে চালু আছে । এভাবে জয়নগর সীমান্ত থেকে চোরাচালান ব্যবসা চললে দেশ ও যুব সমাজ ধ্বংসের সম্মুখীন হবে।
জয়নগর সীমান্তে কিছু সংখ্যক ব্যক্তিবর্গের মাধ্যমে জানা যায়, চোরা কারবার ছাড়াও বাইরের জেলা গুলো থেকেও মাদক সেবনকারীরা প্রতিনিয়ত এই গ্রামে মাদক সেবনের জন্য আসেন।
এলাকাবাসীর ভাষ্য, ভারতীয় মাদক দ্রব্য প্রতিনিয়ত এভাবে আসলে যুব-সমাজ নষ্ট হয়ে যাবে। এই বর্ডারের বা এলাকায় মাদকদ্রব্য চিরতরে বন্ধের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার এবং বিওপির সিও বিশেষ ভূমিকা পালন করবেন বলে এলাকা বাসীর প্রত্যাশা।


























