সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পাওনা টাকার জন্য গাছে বেঁধে নির্যাতন: যুবলীগ নেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সুনামগঞ্জে পাওনা টাকার জন্য একজনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ
সুনামগঞ্জে পাওনা টাকার জন্য একজনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশপ্রথম আলো
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টাকার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে জেলার জামালগঞ্জ উপজেলার লালবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিচালক (এসআই) মোহাম্মদ জয়নাল আবেদীন শাহনুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহনুর মিয়ার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামে। তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

তবে উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন বলেছেন, ঘটনা জানার পরই শাহনুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শাহনুরের নির্যাতনের শিকার তোফায়েল আহমদের (৩২) বাড়িও একই গ্রামে। তিনি মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। এ ঘটনায় গত মঙ্গলবার তোফায়েল বাদী হয়ে শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে শাহনুর মিয়ার কাছ থেকে একই গ্রামের শাহ জাহান এক লাখ টাকা ধার নিয়েছিলেন। এই টাকার জামিনদার ছিলেন শাহ জাহানের চাচাতো ভাই তোফায়েল আহমদ। কিন্তু শাহ জাহান সময়মতো টাকা ফেরত দিতে পারেননি।

বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু শাহনুর টাকা ফেরত পাননি। একপর্যায়ে শাহ জাহান গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। এতে ক্ষুব্ধ হন শাহনুর। গত রোববার দুপুরে তিনি স্কুলে গিয়ে তোফায়েলকে বের করে গাছের গুঁড়িতে বেঁধে মারধর করেন। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১৪ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, শাহনুর মিয়া গাছের ডাল দিয়ে বেধড়ক পেটাচ্ছেন তোফায়েল আহমদকে। দু–একজন তোফায়েলকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদের ওপরও ক্ষুব্ধ হন শাহনুর। পরে গ্রামের অন্য লোকদের সহায়তায় তোফায়েলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন।

তোফায়েল আহমদের বড় ভাই সালেহ আহমদ বলেন, তাঁর ভাইকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। শাহনুরকে গ্রামের মানুষ ভয় পান। তাঁর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিযন পরিষদের সাবেক সদস্য তাজউদ্দিন বলেন, পাওনা টাকা আদায় করা নিয়ে এ ঘটনা ঘটেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন বলেন, ঘটনার পর শাহনুর মিয়া পালিয়ে যান। আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাওনা টাকার জন্য গাছে বেঁধে নির্যাতন: যুবলীগ নেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০