সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ভাস্কর্য ইস্যুতে ইসলামবিরোধী চক্রান্ত চলছে: মুহাম্মদ ফয়জুল করীম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘ভাস্কর্য নিয়ে ইসলামের দৃষ্টিতে মতামত দেওয়ায় আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। এসব কর্মকাণ্ড ইসলাম, দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ববিরোধী বহুমুখী চক্রান্তের অংশ।’ আজ বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানাপল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে আসা একদল প্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘এসব চক্রান্তের পেছনে ভিনদেশি দালাল রয়েছে। তারা অনৈক্য সৃষ্টি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে মেতেছেন। ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক ঈমানদারদের সজাগ থেকে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, আমার বাবা ও দাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী মাহফিলের মাধ্যমে লাখো অপরাধীকে সোনার মানুষে পরিণত করেছেন। এজন্য চরমোনাই পীর সাহেবের (রহ.) মতো মনীষীদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দিয়ে স্বাধীনতাবিরোধী আখ্যা দেয়া দুঃখজনক।’

মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নূরুজ্জামান সরকার এবং মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে (মানহানির মামলা) করা হয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকেও আসামি করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাস্কর্য ইস্যুতে ইসলামবিরোধী চক্রান্ত চলছে: মুহাম্মদ ফয়জুল করীম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০