সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

চাচি-ভাইপোর পরকীয়ায় জীবন গেলো চাচার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহকুলা গ্রামে চাচির সঙ্গে ভাইপোর পরকীয়া সম্পর্কের জের ধরে চাচা দিনমজুর আব্দুল আজিজকে জবাই করে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেলে (৭ ডিসেম্বর) নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলাম সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিুবল ইসলামের আদালতে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে রবিবার (৬ ডিসেম্বর) ভোরে দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরকীয়ার জেরে তারা তাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ভোর রাত ৩টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ।

আটককৃত নজরুল ইসলাম নিহতের ভাই চাঁদ আলীর ছেলে। নিহত দিনমজুর আব্দুল আজিজ মোল্যা (৫৬) সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের মৃত এনামুল মোল্যার ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক হলে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে পরকীয়ার জেরে তারা শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পিছনে বাঁশবাগানে নিয়ে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করেছে। একই সাথে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে যে দা দিয়ে হত্যা করা হয়েছে সেটিও জব্দ করা হয়।

সাতক্ষীরার কোর্ট ইন্সপেক্টর অমল কুমার রায় জানান, রোকেয়া খাতুন বিকেলে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় এর আদালতে এবং নজরুল ইসলাম সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিুবল ইসলামের আদালতে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রামের মোল্যাপাড়ার আব্দুল আজিজ মোল্যাকে বাড়ির পিছনে বাঁশ বাগানে দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে পরদিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাচি-ভাইপোর পরকীয়ায় জীবন গেলো চাচার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০