সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালীতে পুলিশ হেফাজতে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের হেফাজতে লিটন খাঁ নামে এক সিএনজি চালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় এক মাদ্রাসা সুপারের অভিযোগে ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন নিহতের স্ত্রী। এদিকে পুলিশ বলছে, বাথরুমে গিয়ে সে বিষপান করেছে।
লিটন গ্রেফতার আসামি না হওয়ায় তার শরীর তল্লাশি করা হয়নি দাবি পুলিশের।

পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের লিটন খাঁ ঢাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় আক্রাম খান সিনিয়র দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে জমি নিয়ে বিবদমান পুরনো সমস্যা সমাধানের কথা বলে তাকে বাড়িতে ডেকে আনা হয়। গত শনিবার রাতে মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে কে বা কারা বিষ ঢেলে মাছ নিধন করে।

এ ঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন দশমিনা থানায় লিটন খাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রোববার বিকেল ৩টার দিকে লিটনকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত লিটন খাঁর ভগ্নিপতি মোফিজুর রহমান জানান, লিটনকে থানায় নেয়ার খবর পেয়ে তিনিও সাথে সাথে থানায় যান। থানায় গিয়ে দেখেন অসুস্থ অবস্থায় লিটনকে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলো।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১টার পর লিটন মারা যায়।

লিটনের স্ত্রী মাজেদা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে পার্শ্ববর্তী আকরাম খান সিনিয়র দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে লিটনের বিরোধ চলছিলো। এর জের ধরে মাদ্রাসা সুপারের প্রভাবের কারণে পুলিশ তার স্বামীকে সুস্থ অবস্থায় ধরে নিয়ে যায়। পরে লিটন অসুস্থ বলে তাকে খবর পাঠানো হয়। পরে শুনতে পান বরিশাল শের-ই বাংলা মেডিকেলে তার স্বামী মারা গেছে। পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন লিটনের স্ত্রী মাজেদা বেগম।

দশমিনা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সে গ্রেফতার আসমি না হওয়ায় তার শরীর তল্লাশি করে থানায় প্রবেশ করানো হয়নি। বাথরুমে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পুলিশকে জানিয়েছে লিটন বিষপান করেছে।

রোববার রাত ১টার দিকে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিটনের মরদেহ সোমবার দুপুরে বরিশাল মর্গে ময়নাতদন্ত করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে পুলিশ হেফাজতে শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০