সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিয়ে আজ রোববার মিডিয়ার কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে পুলিশ। কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
কুষ্টিয়া জেলা পুলিশের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে শহরের এক মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

গত শুক্রবার রাতে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বলেছিলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে রাত দুইটার দিকে দুজন ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।’

পৌরসভা সূত্রে জানা গেছে, গত মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ রাস্তার মোড়ে অনেক আগে তৈরি করা শাপলার ভাস্কর্য ভেঙে তিন প্রধান সড়কের দিকে মুখ করে এ তিনটি ভাস্কর্য করা হচ্ছে। নিচের দিকে থাকবে জাতীয় চার নেতার মুর‌্যাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০