সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সাভারে এক কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে রিফাত আহমেদ ওরফে সজল নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সজল পৌর এলাকার কাতলাপুর মহল্লার সরোয়ার হোসেনের ছেলে ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

রবিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ওই যুবক গেন্ডা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা সময়ে তার আপত্তিকর ভিডিও ধারন করে।

এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি তার অভিভাবককে না জানিয়ে থানায় অভিযোগ করলে ওই যুবক আরো বেপরোয়া হয়ে সাভার থানা রোডেই প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে সে আরো ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটঅ্যাপসে আপত্তিকর ভিডিও পাঠায়। বিষয়টি জানাজানির পর ওই ছাত্রীর বাবা শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই ) ইমরান হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছেলেটি বখাটে। তার প্রকৃত চেহারা বের হবার পর মেয়েটি ওই যুবককে এড়িয়ে যাবার চেষ্টা করলে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলো সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০