সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়
কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় তৌহিদী হাসান
ছাই রংয়ের একটি নোহা গাড়ি আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত তাঁরা গাড়ি নিয়ে চলে যান।

এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।

এসআই মকছেদুর প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে সাতটার দিকে একটি নোহা গাড়ি, যার নম্বর প্লেট ছিল না। গাড়িটি বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে দুবার ঘুরে গ্লাস বের করে একজন ফাঁকা গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত মজমপুর এলাকার দিকে চলে যান। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘কে বা কারা করেছে, সেটি তদন্ত চলছে। এর বেশি কিছু এ মুহূর্তে বলা যাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০