সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

দুমকিতে ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি: টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৮ কিশোরকে পুরস্কৃত করেছে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বাজার জামে মসজিদ কমিটি। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এছাড়াও ১ জনকে শীতের পোশাক ও অন্য প্রতিযোগিদের টুপিসহ ইসলামিক বই উপহার দেয়া হয়েছে।

শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার বিকালে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মো. গাজী আব্দুল বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো. মজিদ। এছাড়া আলহাজ হযরত মাওলানা মো. খলিলুর রহমান, পীর সাহেব আংগারিয়া দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা মো. ইউনুস, খতিব আংগারিয়া বাজার জামে মসজিদ, মো. শফিকুল ইসলাম জাহিদসহ আঙ্গারিয়ার গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে ওই ১৮ কিশোরের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেন অতিথিরা।আঙ্গারিয়া বাজার জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৪৯ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয় ১৮ কিশোর ও একজন বয়স্ক মুসল্লি। শুক্রবার সেই ১৮ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল ও অপরজনকে শীতবস্ত্র এবং পাগড়ি দিয়ে পুরস্কৃত করা হয়।
তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। বাকিদের প্রত্যেককে ইসলামিক বইসহ টুপি উপহার দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মসজিদ কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকিতে ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০