সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ভাস্কর্য বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ভাস্কর্য বিরোধী মুসল্লিরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের মুনাজাতের পর বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘নারায়ে তাকবির’, ‘এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারীরা প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে

বিক্ষোভকারীরা প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাদের চলে যেতে বললে সিঁড়ি থেকে নেমে যান বিক্ষোভকারীরা।

এরপর তারা আবারো দুপুর ২টার দিকে উত্তর গেট দিয়ে বের হয়ে বিজয়নগরের দিকে আসেন।
বিক্ষোভে পুলিশের লাটিচার্জ

এ সময় বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, ‘অনুমতি ব্যতীত যেকোনো সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও নামাজের পর কিছু লোক বিক্ষোভের জন্য দাঁড়িয়ে যায়। আমরা তাদের সরে যেতে বলেছি।

তিনি বলেন, পরবর্তীতে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ যাওয়ার চেষ্টা করেছিল। তারা কারা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ তারা কোনো ব্যানার নিয়ে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাস্কর্য বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০