সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

জমিতে বপন করা গমবীজ খেয়ে ১৯৩টি পোষা কবুতরের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিতে বপন করা গমবীজ খেয়ে ১৯৩টি পোষা কবুতরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর বেড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাখি ও ইঁদুরের আক্রমণ ঠেকাতে জমির মালিক বীজে বিষ মিশিয়েছিলেন বলে জানা গেছে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বনপাড়া পৌরসভার বেড়পাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে আলম হোসেন বৃহস্পতিবার বিকেলে তাঁর জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করেন। শুক্রবার সকালে আশপাশের গ্রামের পোষা কবুতর ঝাঁকে ঝাঁকে ওই জমিতে বসে। কবুতরগুলো জমির বিষ মেশানো গমবীজ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুর নাগাদ ওই জমির গমবীজ খেয়ে ১৯৩টি কবুতরের মৃত্যু হয়।

বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বলেন, কালিকাপুর মহিষভাঙ্গা ও বেড়পাড়ার ইদ্রিস আলী, রকি রহমান, রতন আলী, মাহফুজ আলী, আহসান মোল্লা, মালেক মোল্লা ও টিপু হোসেন তাঁদের কবুতর মারা যাওয়ার খবর জানিয়েছেন। বিষয়টি দুঃখজনক। জমির মালিকের উচিত ছিল বিষ মেশানো বীজ বপনের পর তা পাহারা দেওয়া।

৩১টি কবুতরের মালিক ইদ্রিস আলী বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকাল আটটার দিকে কবুতরগুলো বাড়ি থেকে আকাশে উড়ে যায়। পরে লোকমুখে কবুতর মারা যাওয়ার খবর পান তিনি। ঘটনাটি বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রকে জানানো হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, বিষ মাখানো বীজ খেয়ে কবুতরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। তিনি মনে করেন, এ ব্যাপারে জমির মালিককে সতর্ক থাকা উচিত ছিল।

পাখির অভয়াশ্রম গড়ে তোলা নিয়ে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করেন বনপাড়ার যশোধর প্রামাণিক। তিনি বলেন, বীজ বা খাদ্যে বিষ মেশানো অন্যায়। এসব বীজ বা খাদ্য খেয়ে পাখি বা যেকোনো প্রাণী মারা গেলে তা দণ্ডনীয় অপরাধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমিতে বপন করা গমবীজ খেয়ে ১৯৩টি পোষা কবুতরের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০