সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

থুতনিতে মাস্ক পরে ঘুরলে দ্বিগুণ জরিমানা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্কই একমাত্র ভরসা। তবে অনেকের মধ্যেই মাস্ক ব্যবহারে রয়েছে অনীহা। এ অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে সাধারণ মানুষ মাস্ক ঘরে রেখে বাইরে এসে নানা অজুহাত শোনাচ্ছেন প্রশাসনকে। কিছু মানুষ মাস্ক পরলেও সেটা তারা থুতনিতে রেখে দিচ্ছেন।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, সচেতনভাবে বিষয়টি অবহেলা করার জন্য এই ধরনের মানুষজনের দ্বিগুণ জরিমানা করা হচ্ছে।
বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত র‌্যাব-১০-এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করেছেন এই আদালত। এ ছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযান চলাকালীন পলাশ বসু সাংবাদিকদের বলেন, আগের যে কোনও সময়ের চেয়ে মাস্ক ব্যবহার করা বেড়েছে বলা যায়। এখন অনেকেই সচেতন হয়েছেন। আমরা এই সচেতনতা ওপরে আরও জোর দিচ্ছি। তবে একটা পর্যায়ে গিয়ে যদি তাদের সঙ্গে পেরে ওঠা না যায়, সেক্ষেত্রে জরিমানা বাড়িয়ে অভিযান আরও কঠোর করা হবে।
র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নানা অজুহাত দিয়ে কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন। আবার একশ্রেণির মানুষকে পাবেন যারা মাস্ক পরলেও সেটি থুতনিতে ঝুলিয়ে রাখছে। এমনও কিছু মানুষজনের জরিমানা করা হচ্ছে। তবে স্বাভাবিক জরিমানার চেয়ে এদের জরিমানা ডাবল করা হচ্ছে।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, এখানে জরিমানা করাটাই আমাদের মূল উদ্দেশ্য না। আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই। যেন তাদের মাধ্যমে অন্য কারও মধ্যে এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে না পড়ে। তারাও যেন নিরাপদ থাকতে পারেন।
এই অভিযানে নানা শ্রেণিপেশার ৩০ জনকে জরিমানা করা হয়েছে। আদালতের মুখোমুখি হয়ে তারা নানা অজুহাত দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থুতনিতে মাস্ক পরে ঘুরলে দ্বিগুণ জরিমানা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০