সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কালকিনিতে গলাকেটে হত্যার চেষ্টা করছে চাচা! আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মাদারীপুরের কালকিনি উপজেলায় ভাতিজা মিজানুর রহমান সরদার কে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে চাচা ও তার সহযোগী সন্ত্রাসীরা।

গত বুধবার রাত ৮ টায় উপজেলার বাশগাড়ির আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মিজান বজরুশা গ্রামের মোদাচ্ছের সরদারের ছেলে ও একজন ব্যবসায়ী।

বর্তমানে গুরুতর অবস্থায় মিজান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলায় তার গলায় ধারালো অস্ত্রের মারাত্মক জখম রয়েছে,তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আহত মিজান জানান, দীর্ঘদিন ধরে মিজানের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার চাচা মোতালেব সর্দার,দাদন সর্দার এর সাথে বিরোধ চলে আসছে।
মিজানের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায় চাচা মোতালেব ও তার সহযোগীরা।
প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে মিজান ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতির সব প্রাণনাশের হুমকি দেয় মোতালেব, দাদন ও চাচাত ভাই মুন্না।
বিষয়টি নিয়ে মিজান এলাকার স্থানীয় গণ্যমান্য সহ প্রশাসনকে অবগত করা হলে মোতালেব ও তার বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে যায়।
গত বুধবার রাতে উভয় পক্ষ নিয়ে সালিশ মীমাংসার বৈঠক বসার কথা আউলিয়ারচর গ্রামে। কিন্তু সালেস মীমাংসা না হওয়ায় রাত আটটার দিকে আউলিয়ার চর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মিজান,
এ সময় হঠাত্ তাকে পথ রোধ করে মোতালেব দাদন মুন্না’সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিজানকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় মোতালেব, দাদন, মুন্না সহ অন্যান্যরা।
স্থানীয়রা মিজানের ডাক চিৎকারে উদ্ধার করে তাৎক্ষণিক কালকিনিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে গলাকেটে হত্যার চেষ্টা করছে চাচা! আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০