সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

শিশুর প্রতি আমরা যেন সংবেদনশীল এবং সহনশীল হই,বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
০২ ডিসেম্বর’২০২০, পুলিশ অফিসার্স মেস, চাঁদমারি বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সহযোগীতায়, অপরাজেয় বাংলাদেশ এর আয়োজন ও ইউনিসেফ এর অর্থায়নে , বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাদের নিয়ে “শিশু আইন -২০১৩” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন , বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্, চীফ ইউনিসেফ বরিশাল জনাব এ এইচ তৌফিক আহমেদ।

প্রধান অতিথি মহোদয় বলেন, মানবাধিকার সমুন্নত রেখে শিশুদের প্রতি সহনশীল হয়ে কাজ করতে হবে।
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারণ করে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসে অবতীর্ণ হয়েছি। বঙ্গবন্ধু একজন শিশু বান্ধব নেতা ছিলেন,তাঁর আদর্শে, মুক্তি যুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের অপরাধী না ভেবে শিশু অধিকার সমুন্নত রেখে কাজ করার মাধ্যমে তাঁর প্রতি, দেশের জন্য আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

বঙ্গবন্ধু বলেছেন, এই দেশের পুলিশ হবে জনবান্ধব জনগণের পুলিশ। এই স্লোগানকে সামনে রেখে এই কর্মশালায় আন্তরিক অংশগ্রহণে সমৃদ্ধ হয়ে মাঠপর্যায়ে, থানা পর্যায়ে নারী শিশু সহ সবাইকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদান্যতায় ১৯৭৪ সালে শিশু আইন পাশ হয়। তিনি শিশু অধিকার বাস্তবায়নে অত্যন্ত যত্নশীল ছিলেন, শিশুদের খুবই ভালোবাসতেন । এইজন্য বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু দিবস উদযাপিত হয়।

তিনি বলেন, সব কিছুরই অধিকার সংরক্ষণের আলাদা জায়গা রয়েছে। শিশু অধিকার বাস্তবায়নে শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, লক্ষ্য রাখতে হবে এখতিয়ার খাটাতে গিয়ে যেন সীমালংঘন না হয়।

একজন পূর্ণ বয়স্ক মানুষ অন্যায় করলে যে ব্যবস্থা নেয়া হয়, শিশু অপরাধের বিষয়ে তা নেয়া যায় না,অধিক গুরুত্বের সাথে দেখা হয় । কারণ, শিশুদের সংশোধনের অফুরান সময় থাকে। তাই শিশু অধিকার সমুন্নত রেখে তাকে শোধরানোর বিকল্প ব্যবস্থা করতে হবে। তাহলে “শিশু আইন -২০১৩” বাস্তবায়ন করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত কর্মশালায় গেস্ট স্পিকার হিসেবে গ্রেফতার, তদন্ত, বিকল্প পন্থা এবং জামিন সহ শিশু সংক্রান্ত বিশেষ অপরাধ সমূহের দন্ড শীর্ষক আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব প্রলয় চিসিম।

তিনি বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আইন জেনে শিশুদের সাথে আইনসম্মত পেশাদার আচরণ করতে হবে। যারা আইন ও দায়িত্ব বুঝে নির্ভুল কাজ করেন,কেবল তাদেরই পেশাদার বলা হয়।

আইন না জানলে শিশু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো,আমাদের ভালো অর্জনগুলো ধুলোয় মিশে যেতে পারে। তাই “শিশু আইন -২০১৩” বিষয়ক কর্মশালা থেকে সম্যক জ্ঞান নিয়ে শিশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।

গেস্ট স্পিকার হিসেবে, শিশু আইন -২০১৩, শিশু বিষয়ক ডেস্ক ও শিশু বিষয়ক কর্মকর্তা, ভিকটিম সাপোর্ট সেন্টার শীর্ষক আলোচনা রাখেন, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

শিশু অধিকার, শিশুর প্রতি আচরণ ও প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য শীর্ষক আলোচনা রাখেন জেলা প্রবেশন কর্মকর্তা, জনাব সাজ্জাদ পারভেজ।

শিশু আদালত ও তার কার্যপ্রণালী,বিকল্প পরিচর্যা শীর্ষক আলোচনা রাখেন, চাইল্ড প্রটেকশন অফিসার, ইউনিসেফ, জনাব জামিল হাসান।

কর্মশালায় মুখ্য সমন্বয়ক, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা বিএমপি জনাব মোঃ রাসেল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রকল্প সমন্বয়কারী, অপরাজেয় বাংলাদেশ জনাব, ফেরদৌসী সুলতানা।

এ-সময় উপস্থিত ছিলেন, অপরাজেয় বাংলাদেশ, ইউনিসেফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুর প্রতি আমরা যেন সংবেদনশীল এবং সহনশীল হই,বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০