সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মদের সাথে বিষপান করিয়ে স্বামীকে হত্যা, চতুর্থ স্ত্রীর স্বীকারোক্তি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হবিগঞ্জ শহরের ‘সিহাব রেস্ট হাউজে’ আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিষক্রিয়ায় মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়েছে। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের চতুর্থ স্ত্রী তানিয়া আক্তার। নিহত আলমগীর সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও তার স্ত্রী তানিয়া বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের লুৎফুর রহমানের মেয়ে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তানিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বামীকে মদের সঙ্গে বিষপান করিয়ে হত্যার বর্ণনা দিয়েছেন তানিয়া।
পুলিশ জানায়, তারা দু’জন গত ২৩ জুলাই হবিগঞ্জ শহরের সিহাব রেস্ট হাউজের একটি কক্ষ ভাড়া করে রাতে থাকেন। সকালে হঠাৎ ওই নারী হোটেল ম্যানেজারকে জানান, তার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন।

পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে কান্নার অভিনয় করেন নিহতের স্ত্রী। এরপর আলমগীরের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তানিয়াকে হাসপাতাল থেকে গ্রেফতার করে কারাগারে পাঠান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তানিয়া আলমগীরের চতুর্থ স্ত্রী। শ্বশুরবাড়ি থেকে মর্যাদা না পাওয়ার ক্ষোভে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তানিয়া। পরিকল্পনা অনুযায়ী, হোটেলে উঠে মদের সঙ্গে আলমগীরকে কৌশলে বিষপান করান তিনি। পরে হাসপাতাল থেকেই তিনি গ্রেফতার হন এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবদ করলে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। আদালত স্বীকারোক্তি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মদের সাথে বিষপান করিয়ে স্বামীকে হত্যা, চতুর্থ স্ত্রীর স্বীকারোক্তি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০