সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পটুয়াখালীতে বৌভাতের দিন বরের মৃত্যু, হাসপাতালে নববধূ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বৌভাতের দিন বর মো. রফিকুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কয়েকদিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানের মেয়ে ময়নার বিয়ে হয়। সোমবার (৩০ ডিসেম্বর) ময়নাদের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। কিন্তু ক্ষণিকে বিয়েবাড়ির আনন্দ রূপ নিল বিষাদে। সেই সঙ্গে নামে কান্নার রোল।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিছুদিন পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। রফিকুল অসুস্থ থাকায় এতদিন বিয়ে করেননি। সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে হয়। সোমবার অনুষ্ঠান করে নববধূকে বাড়িতে তুলে আনেন। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মেয়েদের বাড়ির লোকজন ও স্থানীয় আত্মীয়-স্বজন বুধবার অনুষ্ঠানে উপস্থিত হন।

কিন্তু হঠাৎ করে সকাল ১০টার দিকে রফিকুল অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে দুপুর ১২টার দিকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে নববধূ ময়না অজ্ঞান হয়ে পড়েন। তাকেও তাৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হন। বর্তমানে নববধূ চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, রফিকুল ইসলামের এমন মৃত্যু মানা যায় না। কয়েকদিন আগে বিয়ে করেছেন। আজ তার বাড়িতে অনুষ্ঠান। ভাগ্যের কি নির্মম পরিহাস। অনুষ্ঠানের দিন তার মৃত্যু হলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, বুধবার রফিকুল ইসলামের বাড়িতে বৌভাবের অনুষ্ঠান ছিল। অথচ এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হলো। রাত সাড়ে ৭টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে বৌভাতের দিন বরের মৃত্যু, হাসপাতালে নববধূ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০