সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠি চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর: তিন ছাত্রলীগ নেতা বহিস্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:: চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধরের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীরের বহিস্কারের বিষয়টি।
কেন্দ্রীয় ছাত্রলীগ গত ৩০ নভেম্বর ওই তিন নেতাকে বহিষ্কার করে ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটির প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজশিক্ষক মামুন কবিরকে ব্লাকমেলিং করে দাবিকৃত তিন লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে মারধর করা হয়।

গত ১৭ নভেম্বর রাতে শহরের লঞ্চঘাট থেকে তাকে তুলে নিয়ে কলবাড়ি এলাকায় মারধর করা হয়। এ ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ১৯ নভেম্বর রাতে নলছিটি থানায় মামলা করেন ওই শিক্ষক।

এ ঘটনায় ১৯ নভেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি মে. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিন এক চিঠিতে অভিযুক্তদের কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি জানতে পেরে ওই তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি চাঁদা না পেয়ে শিক্ষককে মারধর: তিন ছাত্রলীগ নেতা বহিস্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০