সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

গলাচিপায় তৈরী হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর গলাচিপায় এখন তৈরি হচ্ছে মুঘল আমলের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। ইমন, জুম্মন, রাসেল, হৃদয়, আজিজুল ও কাওসার এরা ৬ জন ক্ষুদে কারিগর। এদের বয়স ১৪ থেকে ১৬ বছর। নারায়ণগঞ্জের একটি জামদানি শাড়ি তৈরীর কারখানায় কাজ করতো তারা সকলে। দীর্ঘ ৪ বছর ওই কারখানায় একাগ্রতার সাথে কাজ করে তারা হয়ে যায় শাড়ি বুননের কারিগর। তাদের সবার বাড়ী কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলার কচুরিয়া গ্রামে। উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ইটবাড়ীয়া এলাকায় রুবেল হাসান বাবুর অনুপ্রেরনায় তারা ৬ জন জামদানি শাড়ি তৈরীর কারখানা গড়ে তোলেন। প্রথমবারের মতো এ এলাকায় গড়ে ওঠে শাড়ি তৈরির কারখানাটি। এ কারখানার কারিগরের শাড়ি বুনন দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে ভিড় করে। গলাচিপা ইউনিয়নের বাসিন্দা রুবেল হাসান বাবু প্রধান কারিগর ইমনের ভগ্নিপতি। তার সুবাদে এই এলাকায় তারা জামদানি শাড়ি তৈরির কারখানা গড়ে তোলেন। মাত্র ২ মাস আগে কারখানার যাত্রা শুরু করেন তারা। কিন্তু পুঁজি স্বল্পতা তাদের এ কারখানার মজবুত ভীত গড়া অন্তরায় হয়ে পড়েছে বলে জানান কারখানার মালিক রুবেল হাসান বাবু। এ ক্ষুদে কারিগররা শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিনে ২ টি শাড়ি তৈরী করতে পারে। উৎপাদিত শাড়ির বেশিরভাগই বিক্রি করতে হয় সরঞ্জাম সরবরাহকারী মহাজনের কাছে। এ কারখানার মালিক রুবেল হাসান বাবু আরও জানান, শাড়ি প্রতি ৭০০-৮০০ টাকা লাভ হয়। পুঁজি স্বল্পতায় কারখানার পরিধি ও উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত পরিমান টাকা সংগ্রহ করতে পারলে এখানে ভাল একটি বড় ধরনের কারখানা গড়ে তোলা সম্ভব হতো। কারিগর ইমন জানান, সরকারী-বেসরকারী সহায়তা পেলে সফলতা হাতের নাগালে এসে যাবে। এছাড়া পায়রা বন্দর ঘিরে দক্ষিনাঞ্চলে এ ধরনের কারখানা আরও গড়ে উঠলে উৎপাদিত শাড়ি রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। ইমন আরও জানান, স্থানীয়রাও চাইলে এ শাড়ি কিনতে পারবেন। মানভেদে প্রত্যেকটি শাড়ির সর্বনি¤œ দাম রয়েছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। প্রয়োজনে আরো লোকদের প্রশিক্ষন দিয়ে কারিগর তৈরী করা হবে। এছাড়া এলাকার বিত্তবানদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলাচিপায় তৈরী হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০