খালাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালো স্বামী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
শেরপুরের নালিতাবাড়ীতে খালাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান নামে এক কৃষককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে, এই কাজে সহায়তা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। আটক মাহবুবুর ওই নির্যাতিতার শশুর।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের আব্দুস সালামের মেয়ের সঙ্গে নালিতাবাড়ীর বাঘবেড় এলাকার মাহবুবুর রহমানের ছেলে মাহিদুলের বিয়ে হয়। মঙ্গলবার (১ ডিসেম্বর) তার স্ত্রীকে ভগ্নিপতির বাড়িতে নিয়ে খালাতো ভাইয়ের হাতে তুলে দেয় মাহিদুল এবং রাতভর ধর্ষণ ও নির্যাতন করে খালাতো ভাই আব্দুল মালেক। বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে ধর্ষণের সহযোগী শ্বশুর মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ।
এ ঘটনার পর পলাতক রয়েছেন ধর্ষক আব্দুল মালেক ও মূল হোতা স্বামী মাহিদুল ইসলাম। এরই মধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল।


























