সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মোদিকে ৬ মাস ঘিরে রাখার হুঁশিয়ারি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জনসমুদ্রে অসহায় মোদি সরকার। প্রায় ১২ লাখ কৃষক কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও করেছেন। বাম সংগঠন সারা ভারত কৃষক সভাসহ (এআইকেএস) বিভিন্ন সংগঠনের নেতৃত্বে গত ৫ দিন ধরে অবরুদ্ধ রাজধানী।

পরিস্থিতি ঘোরতর বুঝে কোনো শর্ত ছাড়াই আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে তৈরি হয়েছে এনডিএ সরকার।

বিজেপির নেতৃত্বে চলা এনডিএ সরকারের কৃষি আইন কৃষকদের জন্য সর্বনাশ। এমনই দাবি বিভিন্ন কৃষক সংগঠনের। তাদের আরও অভিযোগ, বেসরকারি সংস্থার কাছে দেশের কৃষি ক্ষেত্রকে বিকিয়ে দিয়েছে সরকার। এই আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও করেছেন লাখ লাখ কৃষক।

মূলত পশ্চিম ও উত্তর ভারতের বিরাট কৃষি এলাকা এই বিক্ষোভে সামিল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে ইতোমধ্যেই ১২ লাখ কৃষক মিছিল করে দিল্লি অবরোধে যাচ্ছেন।
এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বারাণসী থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বার্তা দেন, কৃষি আইনে কৃষকদের ক্ষতি হবে না।

তার বার্তা উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা।
এখনও দিল্লিতে সেই বিক্ষোভ ঢোকেনি। তার আগেই দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খাদ্য সংকট শুরু হতে চলেছে রাজধানীতে। এতেই দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন।

দাম চড়ছে হু হু করে। অন্যদিকে আন্দোলনকারী কৃষকদের জন্য হরিয়ানার কৃষকরা লরি লরি ফুলকপি, মুলাসহ সবজি পাঠাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি সরকার আইন বাতিল না করলে আগামী ৬ মাস দিল্লি ঘেরাও করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদিকে ৬ মাস ঘিরে রাখার হুঁশিয়ারি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০