সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ভ্যাকসিনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিত: বিএনপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কোভিড-১৯ টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষে এই ব্যাপক কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়। তাই এই কাজে সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া উচিত।

বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকের পর আজ সোমবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গতকাল রোববার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণে জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটি মনে করে ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে না পারলে জনগণ উপকৃত হবে না। বরং ব্যাপক দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে।

প্রায় ১৬ কোটি মানুষের জন্য ৩২ কোটি ভ্যাকসিনের ডোজ প্রয়োজন হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন ইতিমধ্যেই কয়েকটি দেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনেক দেশের সরকার ভ্যাকসিন সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। এ অবস্থায় বিএনপির স্থায়ী কমিটি টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের পুরো পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকালকের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি রাজধানীতে কয়েকটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘রহস্যজনক’ আখ্যায়িত করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকালকের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্যাকসিনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিত: বিএনপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০