সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

কুমিল্লায় বিকট আওয়াজে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুমিল্লা শহরে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল হাসিন (২৩)। তিনি নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসে জান্নাতুল হাসিন। সারারাত মন খারাপ ছিল তার। বেলা দেড়টার দিকে শ্যাম্পু আনার কথা বলে বের হয়। পরে পাশের গোল্ড সিলভার হোমসের একটি ৯তলা আবাসিক ভবনের নিচে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে। তবে আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।
স্থানীয় ১০নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, আমি আমার অফিসে বসে ছিলাম। হঠাৎ একটি আওয়াজ হয়। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী সাইফুল হাসান শিমুল বলেন, আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হয়, পরে চেয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এমন প্রশ্নের জবাবে বাবা ইদ্রিস মেহেদী জানান, এখনও বুঝতে পারছি না, কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেজ ছিল। সে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুর রহিম সুরতহাল প্রতিবেদন করেন।
পরে ঘটনাস্থলে আসেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল হক।
তিনি জানান, অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা করেছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় বিকট আওয়াজে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০